দীপাবলীর উৎসবে শহরজুড়ে দাপট দেখা গিয়েছে শব্দবাজির । আর সেই আতঙ্কেই একটি পথকুকুর উঠে গিয়েছিল কলকাতা মেট্রোতে । ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে । তবে ঠিক কি হয়েছিল সেদিন রাতে ! কিভাবেই বা ওই পথকুকুরটি মেট্রোতে উঠলো ! বিবৃতি দিয়ে জানালো মেট্রো কর্তৃপক্ষ ।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয় , শব্দবাজির ভয় , অনেক পথকুকুর, কালীপুজোর রাতে আশ্রয় নেয় মেট্রো স্টেশনগুলোতে । তবে তাদের জন্য যাতে , যাত্রীদের কোনরকম সমস্যার মুখে না পড়তে হয় , সেদিকেও খেয়াল রাখা হয় । আর এসবের মাঝেই , মেট্রোতে উঠে পড়ে , কোনো একটি কুকুর । উল্লেখ্য , কুকুরটির কোনরকম ক্ষতি না করেই, কুকুরটিকে মেট্রো আধিকারিকরা বের করে নিয়ে আসেন বলে খবর ।
কালীপুজোর রাতে , অন্যদিনের তুলনায় , সংখ্যায় বেশি মেট্রো চলায় , ভিড় মোটামুটি কমই ছিল । বাঁশদ্রোনিতে প্রথম , কুকুরটিকে , মেট্রোর মধ্যে ঘুরতে দেখা যায় । কিছুক্ষণ কামরার ভিতরে ছোটাছুটি করেই যাত্রীদের পায়ের কাছে চুপচাপ বসে পড়ে কুকুরটি । ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও ।







