বিনোদন

রাতারাতি নায়িকা বদল করা হলো ধারাবাহিকে! কিন্তু কেন?

চিনি’ সিরিয়ালের নায়িকা রাতারাতি বদলে গেছে। ইন্দ্রাণী ভট্টাচার্যের পরিবর্তে এখন এই চরিত্রে অভিনয় করছেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়।

বিজয়লক্ষ্মী তিন বছর পর আবারও ছোট পর্দায় ফিরেছেন।তিনি বলছেন, “চরিত্রটা অন্য রকম। এত দিন ইন্দ্রাণীকে দেখেছেন। মাঝ পথে এই চরিত্রে অভিনয় করা তো আরও কঠিন কাজ। মন দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।”

বিজয়লক্ষ্মী ‘সংসার সুখের হয় রমনীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। শেষ বার ক্রুশল আহুজার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এ বার সোমরাজ মাইতির সঙ্গে বিজয়লক্ষ্মীর জুটি দর্শকের কতটা ভাল লাগে সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.