বিনোদন

এবার ইডির সমন পেলেন অঙ্কুশ, কি এমন ঘটালেন অভিনেতা

বাংলার টলিউড হোক বা বলিউড বা হোক দক্ষিণের ইন্ডাস্ট্রি, যে কোনো বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁকে সমন জানিয়েছেন ইডি। জানা গিয়েছে, হাজিরা দিতে হবে সামনের মাসে। সূত্রের খবর, অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার অভিযোগেই অভিনেতা আইনি জটিলতায় পড়েছেন।

এর আগেও অনেক তারকারাই অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে আইনি পড়েছিলেন। সেই তারকাদের তালিকায় বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, হরভজন সিং, উর্বশী রাওটেলা, সুরেশ রায়নার নাম রয়েছে। জানা গিয়েছে, গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সুরেশ, হরভজন সহ একাধিক তারকারা হাজিরা দিয়েছিলেন। এবার ঠিক একই কারণে ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরা। সূত্রের খবর, আগামী ১৬ সেপ্টেম্বর ইডির দপ্তরে হাজিরা দিতে যাবেন টলিউড অভিনেতা অঙ্কুশ।

ইডির সমন করার নেপথ্যের কারণ হল, বিভিন্ন বেটিং সংস্থাগুলি তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের প্রচার করার মাধ্যম হিসেবে জনপ্রিয় তারকাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এবং এর ফলে তাদের ভক্ত সোহ সমাজও প্রভাবিত হচ্ছে, যা সমাজের আর্থিক লোকসানের একটি বড় কারণ হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.