খেলাধুলা

৬০ বলে ১০ টি ছক্কা হাঁকিয়ে এখন আইপিএলের ক্রিকেট সেনসেশন গিল!

 

 

শুভমান গিলের অবিশ্বাস্য সেঞ্চুরি, এক ইনিংসে ১০ টি ছক্কা! ৬০ বলে ১২৯ রান করে হতবাক করেছেন সবাইকে, স্বাভাবিকভাবেই এখন তিনি টক অফ দ্য টাউন। ক্যামেরন গিলকে তিনি যে ছক্কা মেরেছিলেন তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকেও অবাক করেছে। আগের ম্যাচে আকাশ মাধওয়াল বল হাতে সাফল্য পেয়েছিলেন কিন্তু তারপর গিলের হাতে তিনটি ছক্কা খান তিনি।

 

গিলকে শর্ট পিচ বল ছুড়ে দেন গ্রিন, কিন্তু ক্রিজ থেকে এগিয়ে এসে ঠিক টেনিসের মতো ফোরহ্যান্ড শটে ছক্কা হাঁকান তিনি। বল গিয়ে পড়ে সোজা করে গ্যালারীর মধ্যে। সবাই অবাক হয়ে দেখছিলেন, বিশেষ করে সুনীল গাভাস্কার এবং ইয়ান বিশপ। তারা বলেছিল পুরো দস্তুর সমান্তরাল ছয় এবং সত্যিই দুর্দান্ত টেনিস শট। এই শটের নাম হয়েছে ‘স্ল্যাপ শট’।

 

গিল আইপিএল ২০২৩-এ, তিনটি সেঞ্চুরি এবং ৮৫১ রান করেছেন এবং এখন তিনি অরেঞ্জ টুপির প্রতিযোগী। ফাইনাল ম্যাচটি এখনও খেলার বাকি, এবং মহেন্দ্র সিং ধোনি কীভাবে গিলকে থামাবেন সেটিই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যিই বিধ্বংসী ফরমে রয়েছে গিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.