খেলাধুলা

ঘোষিত হতে পারে অস্ট্রেলিয়া সিরিজের দল, অধিনায়কত্ব কি রোহিতের হাতেই?*

আজ অর্থাৎ শনিবারই ঘোষিত হতে পারে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দল। ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা কে দেখতে উৎসুখ ভক্তরা। কিন্তু প্রশ্ন উঠছে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি নিয়ে। সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই অস্ট্রেলিয়া সিরিজের ক্যাপ্টেন্সি রোহিত শর্মার হাতে নিশ্চিত করলেও ২০২৭ বিশ্বকাপের ক্যাপ্টেন্সি নিয়ে দোলাচলে রয়েছে ভারতীয় বোর্ড । শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন হিসেবে প্রস্তুতি শুরু করালেও নির্বাচকদের প্রথম পছন্দ হিটম্যানই। কিন্তু নির্বাচকদের ভাবাবে রোহিতের ফর্ম। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন রোহিত শর্মা। আইপিএলের পর ২০ কেজি ওজন কমিয়ে পাস করেছেন ইয়ো ইয়ো ও ব্রঙ্কর মত ফিটনেস ট্রেস্ট। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির পর নিয়মিত পেশাগত ক্রিকেটের সঙ্গে সম্পর্ক না থাকায় রোহিত শর্মার পারফরমেন্স বেশ চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

রোহিত শর্মা ছাড়াও ভাবাচ্ছে ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার চোট। দুজনেই চোটের জন্য অনিশ্চিত ভারতীয় দলে। তাঁদের পরিবর্ত হিসেবে কারা আসবে নাকি তাঁরাই থাকছে জানা যাবে শনিবার।আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন চলাকালীন নির্বাচকরা দল বেছে নেওয়ার জন্য বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। বৈঠকে নির্বাচকরা সরাসরি কথা বলবেন রোহিত শর্মার সঙ্গে। জানা হবে তার মতামত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.