পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত সরকারী আই টি আই কলেজ গুলোকে নিয়ে ডেবরা তে জব ফেয়ার এবং এপ্রেনটিশিপ মেলা -2024 অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- জয়েন্ট ডিরেক্টর দুর্গাপুর রিজিওনাল নারায়ণ চন্দ্র মন্ডল, ডেবরা সার্কেল ইন্সপেক্টর বিশ্বজীৎ দাস , হিজলী গভঃ আই টি আই কলেজের অধ্যক্ষ স্বপন সিকদার, BPIE গ্রুপের রেজিস্ট্রার কৌশিক পাল, এবং গভঃ আই টি আই শ্যামপুরের অধ্যক্ষ সৌম্যদীপ মন্ডল । এই জব ফেয়ার এবং এপ্রেনটিশিপ মেলাতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া,হাওড়া এছাড়াও বিভিন্ন জেলার আই টি আই ও ডিপ্লোমা কলেজ থেকে পাশ করা ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেছিল। এই মেলাতে প্রায় 40 টি কোম্পানী এবং মোট 550 জন ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেছে এই জব ফেয়ার অনুষ্ঠানে। এর মধ্যে 350 জন জব ও এপ্রেনটিশিপ এর সুযোগ পেয়েছে । ডেবরা গভঃ কলেজের অধ্যক্ষা নবনীতা দাস বলেন এই রকম মেলা প্রতি বছর হলে আই টি আই ও ডিপ্লোমা কলেজের ছেলে ও মেয়েরা বিভিন্ন কোম্পানীতে জবের সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ। আগামী দিনে দিশা দেখাবে এই ধরনের মেলা।
Read Next
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
Related Articles
Check Also
Close







