অগণিত অনুরাগীদের স্বস্তির নিঃশ্বাস ফেলে দিয়ে, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এই খবর টলিপাড়াতেও আনন্দের হাওয়া বইয়ে দিয়েছে। মিঠুনের দ্রুত সুস্থতায় খুশি ‘শাস্ত্রী’ ছবির নির্মাতারাও।
সম্প্রতি অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ‘শাস্ত্রী’ ছবির শুটিং করতে শহরে এসেছিলেন মিঠুন। কিন্তু গত শনিবার সকালে শুটিংয়ে বেরোনোর আগে অসুস্থ বোধ করেন তিনি।
বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, তাঁর ইসকেমিক ব্রেন স্ট্রোক হয়েছে। ফলে বন্ধ হয়ে যায় ছবির শুটিং।







