বিভিন্ন জায়গায় ক্রমশ বেড়ে চলেছে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা। ফের বুধবার রাতে আত্মহত্যা করল এক নিটের পরীক্ষার্থী। রাজস্থানের কোটায় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। তরুণীর আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চলতি বছরে এটি অষ্টম ঘটনা। এমনকি চলতি মাসে এই নিয়ে তিন নম্বর আত্মহত্যার ঘটনা। শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা সহ আরও বিভিন্ন কারণে ক্রমেই বাড়ছে পড়ুয়াদের আত্মহত্যার মাত্রা। এবার লখনউয়ের তরুণী সেই তালিকায় এলো। আত্মঘাতী তরুণের নাম সৌম্যা। এই ১৯ বছরের পড়ুয়া এবছরের নিট পরীক্ষার্থী ছিল । সেই কারণে এই শিক্ষার্থী জোর কদমে নিচ্ছিল পরীক্ষায় প্রস্তুতি। এমনকি তার জন্য বর্তমানে কোটার এক হোস্টেলে বসবাস করত।
এরপর গতকাল রাতে আচমকা সেই হোস্টেল রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি পুলিশ প্রাথমিক তদন্তের জানতে পেরেছে পড়াশোনার অতিরিক্ত চাপ নিতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে পড়ুয়া। তবে এই আত্মহত্যার নেপথ্য অন্য কোন কারণ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।







