জেলা

মন্দিরের মাথা থেকে সিংহের মূর্তি ভেঙ্গে পড়ল শিশুর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হল শিশুর

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার পূর্বচক গ্রামে চলছিল ভীম একাদশীর মেলা। গত বুধবার সন্ধ্যায় মেলায় যখন চলছিল বাতাসা হরির লুট সেই সময় হঠাৎ করেই এক দমকা বাতাসে ভেঙ্গে পড়ে মেলার পাশের কালী মন্দিরের মাথায় থাকা সিমেন্টের সিংহের মূর্তি। দুর্ভাগ্যবশত তা ভেঙ্গে পড়ে একটি ছোট্ট শিশুর উপর। শিশুটিকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে ‘মৃত’ বলে ঘোষণা করে। শিশু মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ পুরো গ্রাম। বন্ধ শতাব্দী প্রাচীন মেলা। স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.