রাজ্য

দুর্নীতি তদন্তে শহরের একাধিক জায়গায় হানা ইডির

গত বছর থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগে শোরগোল গোটা রাজ্যে রাজনীতি। এদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্ত প্রকার দুর্নীতির রহস্যভেদ করতে সেই ২০২২ থেকে ময়দানে নেমেছে। তবে এখনও তদন্ত প্রক্রিয়া বহাল রয়েছে।

আদালতের নির্দেশ মতো সামনেই নিয়োগ ‘দুর্নীতি’র সমস্ত তদন্ত শেষ করার ডেডলাইন। আর সেই নির্দেশের জেরেই কোমর বাঁধল ইডি আধিকারিকরা। গতকাল সকাল থেকেই কলকাতা শহরের একাধিক জায়গায় হানা দিচ্ছে এনফোর্সনেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাথে করে কলকাতার অন্তত ৯টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা।

এদিন ডালহৌসি ও বড়বাজারের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে হানা দেয় ইডি আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হিসাবে গরমিল সংক্রান্ত অভিযোগেই ওই সিএ এর অফিসে হানা দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ দুর্নীতির সূত্র ধরে দুর্নীতির টাকা অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছিল কি না, কিভাবে কোথায় বিনিয়োগ হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই সাতসকালে সক্রিয় ইডি আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.