স্ত্রী বাড়িতে না ফিরে আসায়, শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দক্ষিণ জনপদ জেলা পটুয়াখালির বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে খবর, তিন বছর আগে রফিকুল ইসলামের মেয়ে আখি বেগমের সঙ্গে ফয়সাল হাওলাদারের বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তানও আছে। বেশ সুখেই চলছিল তাদের সংসার।
সম্প্রতি মাধব কারবার এবং মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন ফয়সাল হালদার। বেশ কয়েকবার থানায় ধরে নিয়ে যায় তাকে। সেই কথা জানতে পেরেই বাবা রফিকুল ইসলাম তার মেয়েকে বাড়ি ফিরিয়ে আনে। ডিভোর্সের জন্য আবেদনও করে। তারপর থেকেই আখি বাপের বাড়িতে থাকতে শুরু করেন।
সোমবার দুপুরে শশুর বাড়ি জন নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। কিছু আখির মা-বাবা তাকে নিয়ে যেতে বাধা দেয়। এমনকি মারধরও করে। এরপর ক্ষোভে ফয়সাল শশুর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভস্মীভূত হয়ে যায় তাদের বাড়ি।







