রাজনীতি

সন্দেশখালি এবার দিল্লির ক্যাম্পাসে, শনির-সন্ধ্যেয় বক্তৃতা সুকান্তর

এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জেএনইউতে আমন্ত্রণ জানানো হল। শনিবার সন্ধ্যায় দিল্লির জেএনইউতে ছাত্রছাত্রীদের সামনে সন্দেশখালির বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সন্দেশখালি নিয়ে একের পর এক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। বিভিন্ন কমিশন সন্দেশখালি আসায় তার থেকেও সুবিধা নিতে চেয়েছেন তাঁরা। বিজেপি সূত্রে খবর, তা’ই চাইছেন দলের কেন্দ্রীয় নেতারাও। সুকান্ত-শুভেন্দু সন্দেশখালি গিয়েছেন। বাধা পেয়েছেন বহুবার। বৃহস্পতিবারও গ্রেফতার হন সুকান্ত।

বিশেষভাবে উল্লেখ্য, সন্দেশখালি ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করতে চাইছে গেরুয়া ব্রিগেড। এহেন আবহে রাজ্য বিজেপির সভাপতি দিল্লির জেএনইউ ক্যাম্পাসে সন্দেশখালি প্রসঙ্গে আলোচনায় অংশ নেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সমগ্র রাজনৈতিকমহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.