রাজনীতিরাজ্য

বিধানসভার ছোট ছোট খবর সংবাদপত্রে তুলে ধরার প্রস্তাব শোভনদেবের

বিধানসভা অধিবেশনে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্য সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। অনেকদিন ধরেই বিধানসভায় বিভিন্ন বিষয় নিয়ে সরগরম হয়ে রয়েছে। এবার রাজ্য সরকারি দলের মুখ্য সচেতক প্রস্তাব আনলেন যাতে বিধানসভার অন্দরে বিধায়কের প্রশ্ন উত্তরের পর্ব যেন সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়।

আজ শোভন দেব চট্টোপাধ্যায় বিধানসভা অধিবেশনে আলোচনার সময় এমন একটি প্রস্তাব পানির যাতে বিধায়কদের বিধানসভার অন্ধদের প্রশ্ন করার তাগিদে জাগে। এর আগে বিধানসভার ছোট ছোট খবরগুলো সংবাদপত্রে দেখা যেত। এখন সেরকমটা দেখা যায় না। তবে সেই ধারাটা ফিরে এলে বিধায়কদের বিধানসভা অধিবেশনে প্রশ্ন করার তাগিদ বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে যে তাদের বিধায়করা তাদের হয়ে কাজ করছে কিনা।

এপ্রসঙ্গে রাজ্য সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ” আগে বিধানসভার কিছু ছোট খবর সংবাদপত্রে রোদ যেতে। এখনো সেরকমটা দেখা যায় না। তবে বিধায়কদের এই প্রশ্ন উত্তরের বিষয়গুলো যদি সংবাদপত্রে যেকোনো পাতায় তুলে ধরা যায়, তাহলে নতুন যে বিধায়কেরা এসেছে তারা অনেকটাই উৎসাহিত হবে। এমনকি মানুষও জানতে পারবে তাদের এলাকায় কোথায় কতটা কাজ হয়েছে। এছাড়াও কোথায় কি কাজ বাকি রয়েছে সেটাও জানতে পারবে সাধারণ মানুষ। তবে লোকসভার মতো বিধানসভা তো লাইফ স্ক্রীনিং করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা করে দেখা হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.