আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগেই ফের শক্তিশালী হচ্ছে ইন্ডিয়া জোট। সেখানেই অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব চাইছে বলে দাবি ওঠে। সেই নিয়ে এবার মন্তব্য করলেন শোভনদের চট্টোপাধ্যায়।
২৪ এর লোকসভা নির্বাচনে ভোটের ফলাফলের সাড়া ফেলে দিয়েছে ইন্ডিয়া জোট। অপ্রত্যাশিতভাবে ভালো ফল করেছে তারা। কেন্দ্রে বিজেপি সরকার গঠন করলেও তারা নির্বাচনের ফলাফলে বেশ কণ্ঠাসা হয়ে গিয়েছিল। তাই আগামী ভোটগুলিতেও ইন্ডিয়া জোটে বেশ খানিকটা প্রভাব থাকবে। এবার ইন্ডিয়া জোটে মধ্য থেকে অনেক রাজনৈতিক দল কংগ্রেসের নেতৃত্বে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে এগিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সিদ্ধান্ত নেলে বলে জানিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। এমনকি মুখ্যমন্ত্রী প্রয়োজন পড়লে বঙ্গ থেকে সেই সব দায়িত্ব সামলাবেন বলে দাবি করেন তৃণমূল নেতা।
এপ্রসঙ্গে রাজ্য সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ” এটা ইন্ডিয়া জোটের ব্যাপার লালু প্রসাদ যাদব ও অন্যান্য নেতারা সবাই দেশের নেতা। তাদের যেটা ভাল মনে হচ্ছে তারা সেটা বলেছে। ইন্ডিয়া তোদের অংশীদার হিসেবে তারাই দাবি করতেই পারে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দরকার হলে তিনি পশ্চিমবঙ্গ থেকে সেই দায়িত্ব সামলাবেন। তবে তিনি বাংলা থেকে যাবেন না। তাই এরপরে আর আমার কিছু বলার থাকে না। তৃণমূলের সুপ্রিমোর কথাই, শেষ কথা”।







