সন্দেশখালির বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন এবং জমি হারা মানুষদের সঙ্গে কথা বললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। প্রাথমিক জানান যে সমস্ত চাষের জমি কেটে ফেরি করা হয়েছিল সেগুলো আবার চাষের জমিতে রূপান্তরিত করার কাজ করবে সরকার। চাষিরা যাতে কোন রকম ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখছে রাজ্য সরকার।
এদিন পার্থ ভৌমিক জানান, ২৫৮টি অভিযোগ দায়ের হয় জমি সংক্রান্ত বিষয়। শিব প্রসাদ হাজরা ও উত্তম সরদাররা জোর করে এই জমিগুলি দখল করেছিল। জমি দখল করে ভেড়ি তৈরি করেছিল চিংড়ি চাষ করে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে। এরমধ্যে ১০০ টিরও বেশি অভিযোগ মিটমাট বা সমাধান করা হয়েছে। বাকি অভিযোগগুলো সমাধান হয়ে যাবে দ্রুত। এদিন সেচমন্ত্রী সন্দেশখালি যাওয়ার সময় সঙ্গে করে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে যান। যে খাল গুলি দিয়ে মেছো ভেরীতে নদীর নোনা জল ঢোকাতো শিবু হাজেরা সেই খাল গুলির লকেট সিল করে দেয় প্রশাসন।







