রাজনীতি

শুভেন্দু – শমীকের ফোন ট্যাপ করা হচ্ছে ! বিস্ফোরক অভিযোগ নিয়ে CEO দফতরে বঙ্গ বিজেপি নেতৃত্ব ? নালিশ জানালেন মমতার বিরুদ্ধেও

বঙ্গ বিজেপির নেতৃত্বদের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে ? এমনই অভিযোগ তুলে , CEO দফতরে শুভেন্দু অধিকারী । সাথে ছিলেন শমীক ভট্টাচার্যও । এদিন একেবারে বিস্ফোরক মন্তব্য করে বসেন শুভেন্দু অধিকারী । শুভেন্দু এদিন বলেন , “STFএর জাভেদ শামিম, IB-র বিনীত গোয়েল, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মণ্ডল স্তরের বিজেপি নেতাদের ফোন-লোকেশন ট্র্যাক করছে, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ রয়েছে।” CID, STF, IB, ডিরেক্টর অফ সিকিউরিটিতে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন শুভেন্দু ।

ভবানীপুর ও নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী দাবী করেছেন , যে অর্ডার কমিশনের তরফে দেওয়া হচ্ছে , তা কার্যকর হচ্ছে না কিছুক্ষেত্রে । তাই তিনি কমিশনের সামনে এই বিষয়টি তুলে ধরছেন । তিনি অভিযোগ করেন , “ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভর্মা কীভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতাদের এখনও আগের মতন সুবিধা করে দিচ্ছেন।” তিনি আরও অভিযোগ করেন , জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালিও হস্তক্ষেপ করেন কমিশনের কাজে ।

পাশাপাশি , এদিন কমিশনের কাছে , মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ জানান শুভেন্দু অধিকারী । তাদের দাবি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও ভাষণের দুটি ক্লিপ , পেনড্রাইভ করে জমা দিয়ে এসেছেন। শুভেন্দু বলেছেন , “এক জায়গায় ভাষণে তিনি বলছেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তাবাহিনীদের বিরুদ্ধে মহিলাদের লেলিয়ে দেওয়ার কথা বলেছেন। মমতা বলেছেন, আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলুন। এভাবে গোটা নির্বাচন প্রক্রিয়ার ওপর তিনি আক্রমণ করেছেন।”

শুভেন্দুর আরোও বিস্ফোরক দাবী , “মমতা বলেছেন বিজেপি কর্মীদের পোস্টার দিয়ে বলতে হবে, আমি বিজেপি করি না।” তার অভিযোগ, “এভাবে বিজেপি কর্মী সমর্থকদের সরসারি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.