সামনেই লোকসভা নির্বাচন। এই নিয়ে শাসকদল এবং বিরোধীরা একাধিক কটাক্ষ করছেন একে অপরকে। আর তা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়। ঠিক তখনই, আবারও একবার ইভিএম নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস।
এদিন কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেন,”ইভিএম নিয়ে আমাদের ভিন্ন মতামত রয়েছে। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর তারা সমস্ত সাংবিধানিক সংস্থার অপব্যবহার করছে। তারা নির্বাচন কমিশনকেও প্রভাবিত করছে। সুতরাং তাদের সরকার ক্ষমতায় আসার পর ইভিএম নিয়ে সংশয় রয়েছে। স্বাভাবিকভাবেই কিছু নেতা ইভিএমের কার্যকারিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।“







