রাজনীতি

তৃণমূলে প্রত্যাবর্তন শুভেন্দু ঘনিষ্ঠ , নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র করের

প্রার্থী তালিকা ঘোষণার পূর্বেই , প্রাক্তনে ফিরলেন পবিত্র কর । শুভেন্দুর আগেই তৃণমূল ছেড়েছিলেন নন্দীগ্রামের এই নেতা । কিন্তু মঙ্গলবারই প্রার্থী তালিকা প্রকাশের পূর্বে , একেবারে চমক দিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন শুভেন্দু ঘনিষ্ঠের । তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের হাত ধরেই , এদিন দলীয় পতাকা হাতে তুলে নেন পবিত্র । পবিত্র কর তৃণমূলে ফিরতেই প্রশ্ন উঠছে তবে কি এবার নন্দীগ্রামে শুভেন্দু বনাম ভূমি পুত্রের লড়াই দেখা যাবে !

উল্লেখ্য মঙ্গলের দুপুরেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল । আর তার আগেই একাধিক যোগদান হচ্ছে তৃণমূলে। বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল থেকে শুরু করে , ল অফিসার মঙ্গল সোরেন , সমাজসেবী অভিনব ভট্টাচার্য বহুমানুষই যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে ।

প্রসঙ্গত ২০২০ সালের নভেম্বর মাসে , সদলবলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্র কর। দিলীপ ঘোষের হাত ধরে পদ্ম শিবিরের পতাকা তুলে নিয়েছিলেন তিনি । আর তার পরের মাসেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবার প্রার্থী তালিকা ঘোষণার পূর্বেই নিজের পুরোনো দলে ফিরলেন পবিত্র কর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.