খেলাধুলা

Tata আইপিএল 2024 দেখে নিন কার কবে খেলা

লোকসভা ভোটের জন্য এর আগে দেশের বাইরে একাধিকবার আইপিএল অনুষ্ঠিত হয়েছে। আবার অনেক সময় ভোটের মাঝেই দেশের মাটিতে খেলা হতে দেখা গিয়েছে। তবে এই বছর পুরো লীগের সূচি এখনই বলা সম্ভব নয়। কেননা বৃহস্পতিবার লীগের আধা সূচি প্রকাশ করা হলো, আর এই আধা সূচি প্রকাশের ফলে লীগের কিছু ম্যাচ বিদেশের মাটিতে খেলানোর জল্পনাও তৈরি রেখে দিলো।

চলতি বছর প্রথম থেকেই জল্পনা তৈরি হয়েছিল আইপিএল নিয়ে, বিদেশে হবে নাকি দেশের মাটিতে এই লীগ। তবে বিসিসিআই (BCCI) প্রথম থেকেই বদ্ধপরিকর ছিল দেশের মাটিতে টুর্নামেন্ট করার জন্য । সেই মতো দেশের মাটিতেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৪ সালের । যদিও প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করার ফলে পরবর্তী ম্যাচগুলি অন্য কোথাও সরে যেতে পারে সেই জল্পনা দূর হচ্ছে না।

বিসিসিআই আইপিএল ২০২৪ এর জন্য যে প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করেছে সেই সূচি অনুযায়ী দেখা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচ সহ ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দিনগুলিতে। সূচি অনুযায়ী এবার লীগ শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। ঐদিন চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে লীগের সূচনা হবে। এবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস ।

২২ মার্চ লীগের উদ্বোধন হয়ে যাওয়ার পর বাকি যে ২০টি ম্যাচ রয়েছে সেগুলি হল ২৩ মার্চ দিল্লি বনাম পঞ্জাব, ২৩ মার্চ কলকাতা বনাম হায়দরাবাদ, ২৪ মার্চ লখনউ বনাম রাজস্থান, ২৪ মার্চ মুম্বই বনাম গুজরাট, ২৫ মার্চ পঞ্জাব বনাম আরসিবি, ২৬ মার্চ চেন্নাই বনাম গুজরাট, ২৭ মার্চ হায়দরাবাদ বনাম মুম্বই, ২৮ মার্চ রাজস্থান বনাম দিল্লি, ২৯ মার্চ কলকাতা বনাম আরসিবি, ৩০ মার্চ লখনউ বনাম পঞ্জাব।

৩১ মার্চ হায়দরাবাদ বনাম গুজরাট, ৩১ মার্চ চেন্নাই বনাম দিল্লি, ১ এপ্রিল রাজস্থান বনাম মুম্বই, ২ এপ্রিল আরসিবি বনাম লখনউ, ৩ এপ্রিল দিল্লি বনাম কলকাতা, ৪ এপ্রিল পঞ্জাব বনাম গুজরাট, ৫ এপ্রিল হায়দরাবাদ বনাম চেন্নাই, ৬ এপ্রিল আরসিবি বনাম রাজস্থান, ৭ এপ্রিল মুম্বই বনাম দিল্লি এবং লখনউ বনাম গুজরাট। বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে বাকি অন্যান্য ম্যাচের সূচি তাড়াতাড়ি প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.