খেলাধুলা

পাঁচ ফুটবলার মাঠের বাইরে, সুপার কাপে বিপাকে ফিফা-ব্যানে জর্জরিত মহামেডান

সুপার কাপের দোরগোড়ায় দাঁড়িয়ে যেন সমস্যা পিছু ছাড়ছে না মহামেডানের। প্রস্তুতি পর্যায়ে একের পর এক ধাক্কা সামলে গোয়া উড়তে হচ্ছে মেহরাজউদ্দিন ওয়াড়ুর দলকে। এবার জানা গেল, দলে থাকা পাঁচ ফুটবলার অ্যামেচার কন্ট্রাক্টে সই করায় তাঁরা খেলতেই পারবেন না টুর্নামেন্টে। ফলে প্রথম একাদশ গড়া নিয়েই এখন মহামেডান কোচের মাথাব্যথা।

দলের সঙ্গে গোয়া যাচ্ছেন উপেন টুডু, বৈদ্যনাথ মুর্মু, অর্পিত ছেত্রী, শুভেন্দু মালিক ও শাহরুখ—কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে মাঠে নামা সম্ভব নয় তাঁদের। এর আগে অফিস টিমের খেলা থাকায় ছিটকে গেছেন সজল বাগ। এমন অবস্থায় মাত্র ১৬ জন খেলোয়াড় নিয়ে শক্তিশালী বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হতে হবে সাদা-কালো ব্রিগেডকে। কোচ মেহরাজ যদিও বলছেন, “চাপ নয়, আমরা খোলা মনে লড়তে নামব।”

ফিফা ব্যানের কারণে নতুন ফুটবলার নিতে পারছে না মহামেডান। সেই ধাক্কা ডুরান্ড কাপেও পড়েছিল, যেখানে বিদেশিহীন দল নামিয়ে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়। এবারও প্রায় একই স্কোয়াড নিয়েই মাঠে নামতে হচ্ছে দলকে। এমনকি কলকাতা লিগেও ব্যর্থ হয়েছে এই ঐতিহ্যবাহী ক্লাব, ফলে আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি আছে শিবিরে।

এই মরশুমে হীরা মণ্ডল, রবি হাঁসদার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের সঙ্গে কথাবার্তা প্রায় শেষ হলেও ব্যানের কারণে সই করানো যায়নি কাউকে। তবু গোয়ার পথে আশাবাদী মেহরাজ, “যাদের আছে, তাদের নিয়েই খেলব। মহামেডানের জার্সি পরে নামলে প্রতিটি ম্যাচই ফাইনাল।” কঠিন পরিস্থিতিতেও আত্মসম্মান রক্ষার লড়াইয়ে প্রস্তুত সাদা-কালো ব্রিগেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.