বামপন্থীদের আইন অমান্য আন্দোলনের জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করতে আসলেন মীনাক্ষী মুখার্জি। সোমবার দুপুরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এসে উপস্থিত হন ডি ওয়াই এফ আই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি জানিয়েছেন গত ১৩ই ফেব্রুয়ারি সিপিএমের পলিব্রুরের সদস্য মহম্মদ সেলিমের নেতৃত্বে বহরমপুরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বামপন্থী কর্মীরা। এদিন আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে বামপন্থী কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতির রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরেই পুলিশ ১৫ জন বামপন্থী কর্মীকে গ্রেপ্তার করে জেলবন্দি করে। ১৩ দিন অতিক্রম করে গেলেও এখন পর্যন্ত বামপন্থী কর্মীদেরকে জামিন দেওয়া হয়নি। তাই ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জী আজ বহরমপুর সেন্ট্রাল জেলে এসে জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করেন। এদিন তিনি আরো বলেন জেলে বন্দি করে তাদেরকে দমানো যাবে না। রাজ্যে কোথাও অন্যায় অবিচার হলে তার প্রতিবাদ বামপন্থীরা করবে। তাতে যদি কর্মীদের জেলে থাকতে হয়, তাতেও তারা রাজি আছে। এই সরকারের কাছে তারা কোন মতেই মাথা নত করতে রাজি নয়।
Read Next
November 13, 2026
পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
November 13, 2026
আবাস যোজনায় বড় ঘোষণা! আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা, ভুয়ো প্রাপকদের নিয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
November 13, 2026
পুরী যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা! ওড়িশায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত বাংলার ১৬ পুণ্যার্থী
November 12, 2026
আবাস প্রকল্পে আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ৬০ হাজার টাকা, শুক্রবার দ্বিতীয় কিস্তির অর্থ পাঠাবে রাজ্য
November 12, 2026
ছটপুজোয় বাড়তি ট্রেনের ব্যবস্থা! নভেম্বরজুড়ে ৯৮৪টি স্পেশ্যাল ট্রিপ, হাওড়া-শিয়ালদহ ছাড়াও কোন স্টেশন থেকে ছাড়বে ট্রেন?
Related Articles
Check Also
Close







