আবারো কলকাতায় দুর্ঘটনা। তবে এবার রোড এক্সিডেন্ট নয়। ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটে গেল কলকাতায়।মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ বাইপাস লাগোয়া কাদাপাড়ায় শতাব্দী প্রাচীন একটি জুটমিলের গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। তাঁরা যথেষ্ট প্রচেষ্টার সাথে আগুন নেভানোর চেষ্টা করে। ভয়ংকর অগ্নিকাণ্ডে আতঙ্কিত ওই জুটমিলের শ্রমিকরা। তবে কি কারণে আগুন লাগল বা কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট জানা যায়নি।
তবে সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মাত্র কিছুক্ষণের মধ্যেই গোটা গুদাম ঘরেই আগুনে ছড়িয়ে পড়ে। অনুমান এই অগ্নিকাণ্ডের ফলে গুদামের কয়েক লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হয়ে গিয়েছে।







