রাজ্য

পঞ্চায়েতের পূর্বে রাজ্যের তিন মুসলিম অধ্যুষিত জেলা সফরে পুরমন্ত্রী

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের রাজনৈতিক জমি মজবুত করতে সংখ্যালঘু অধ্যুষিত তিন জেলার সফরে যাবেন ফিরহাদ হাকিম। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকেই মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলা সফরে যেতে পারেন তিনি। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর সূত্র মারফত, ফিরহাদকে এই তিন জেলা সফরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনে নিজের যাবতীয় কাজ সম্পন্ন করে এই তিন জেলা সফরে গিয়ে প্রকাশ্য জনসভার পাশাপাশি, জেলার নেতাদের নিয়ে বৈঠকেও সামিল হবেন পুরমন্ত্রী।

 

গত বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের ওপর তৃণমূলের যে আধিপত্য দেখা গিয়েছিল, তা এই উপনির্বাচনে প্রায় নেই। সেইদিক ঠিক করতেই ফিরহাদকে এই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিকমহলের একাংশ।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘গ্রাম বাংলার মতামত’ আসলে পঞ্চায়েত নির্বাচনের আগে ‘অ্যাসিড টেস্ট’। পঞ্চায়েত নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, কে বেশি জনসংযোগকারী নেতা হবেন, উক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতেই আম জনতার মতামত গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.