দ্বিতীয় বারের জন্য বিরাটির শেখ শাহজাহান ঘনিষ্ট ব্যবসায়ী অরুন সেনগুপ্ত এলো ইডি দফ্তরে। নথি নিয়ে ইডি দফ্তরে এলেন তিনি।
ইডি সূত্রে খবর,এই অরুন সেনগুপ্তর নিজের মাছ ব্যবসা ছিল। ইম্পোর্ট ও এক্সপোর্ট এর ব্যবসা। অরুন সেনগুপ্তর সাথে শেখ শাহজাহানের সরাসরি মাছের ব্যবসা ছিল। এর আগে যখন ইডি বাড়িতে তল্লাশি চালায় সেই সময় তার বাড়ি থেকে শেখ শাহজাহানের সাথে তার লেনদেনের বেশ কিছু নথি পেয়েছে বলে সূত্রে খবর। সেই সমস্ত বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।







