ইডি দপ্তরে তৃতীয় বার এলেন ব্যবসায়ী অরূপ সোম। এর আগে মঙ্গলবার ও বুধবার ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইতিমধ্যেই অরুপ সোমের বাড়িতে রেড করেছে ইডি। অভিযোগ শেখ শাজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী তিনি।
বৃহস্পতিবার সল্টলেকের ইডি দপ্তরে তৃতীয় বার হাজিরা দিতে এলেন ব্যবসায়ী অরূপ সোম। শেখ শাজাহানের মাছ সংক্রান্ত ব্যবসা মামলায় ইডি তলব করে এই ব্যবসায়ীকে। এই ব্যবসায়ী শাহজাহানের থেকে চিংড়ি মাছ নিয়ে অন্যান্য কোম্পানিদের বিক্রি করতো। এই কোম্পানির সাথেই শেখ শাহজাহানের ব্যবসায়িক যোগাযোগ ছিল। ইতিমধ্যে শুক্রবার অরূপ সোমের বাড়িতে রেড করেছে ইডি।







