রাজ্য

বিদায়ের আগে আবেগঘন চিঠি সিভি আনন্দ বোসের, বিকেলে কেরলের পথে প্রাক্তন রাজ্যপাল

বিদায়ী মুহূর্তে বাংলাকে ঘিরে আবেগঘন বার্তা দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আর একবারও লোকভবনে না গিয়ে শনিবার বিকেল তিনটে নাগাদ কলকাতা ছেড়ে কেরলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেন তিনি।

চিঠিতে গত ৩ বছরে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বোস। তিনি জানান, দায়িত্বের মেয়াদ শেষ হলেও বাংলার সঙ্গে সম্পর্ক অটুট থাকবে তাঁর। কলকাতার লোকভবনে প্রশাসনিক অধ্যায়ের শেষ হলেও বাংলার মানুষের কাছে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এছাড়াও চিঠির বিভিন্ন অংশে বাংলায় কাটানো অনেক স্মৃতির তুলে ধরেছেন। পাশাপাশি গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে বসে খাবার ভাগ করার সঙ্গে তরুণ গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন। এমনকি গান্ধীজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি টেনে তিনি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মমর্যাদার কথা স্মরণ করেছেন।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস লিখেছেন, “রাজ্যপাল হিসেবে আমার মেয়াদ শেষ হয়েছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গে আমার যাত্রা এখানেই শেষ নয়। আমার দ্বিতীয় বাড়ি পশ্চিমবঙ্গের সঙ্গে আমি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই যুক্ত থাকব। আমার প্রিয় বাংলার ভাই ও বোনেরা, লোকভবনে আমার দায়িত্বের অধ্যায় শেষ হওয়ার এই মুহূর্তে আপনাদের সমর্থন ও স্নেহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় রাজ্যের স্নেহশীল মানুষের আলিঙ্গনে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখব। আমি ঈশ্বরকে খুঁজতে চেয়েছিলাম। কলকাতার অলি-গলি, গ্রাম ও শহরের রাস্তায়, শিশুদের উজ্জ্বল চোখে এবং প্রবীণদের স্নেহপূর্ণ দৃষ্টিতে আমি ঈশ্বরকে খুঁজে পেয়েছি। কয়েক দশক আগে মহাত্মা গান্ধি বলেছিলেন- আমি বাংলা ছেড়ে যেতে পারছি না এবং বাংলা আমাকে যেতে দেবে না। আজ আমি সেই অনুভূতিই ভাগ করে নিচ্ছি। এই জপ, গান আর পুঁথির বাণী ছেড়ে দাও… তিনি সেখানে আছেন, যেখানে চাষি কঠিন মাটি চাষ করছে ও যেখানে পথিক পাথর ভাঙছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.