রাজনীতি

মমতার কটাক্ষ, মোদির গ্যারান্টি গ্যাস বেলুন

লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর হাতিয়ার এখন ‘মোদির গ্যারান্টি’। এই নতুন স্লোগান যে আদতে বিজেপির নয়া ‘জুমলা’ বা ভোটের মুখে ‘লোক ঠকানো’ ছাড়া আর কিছুই নয়, সেব্যাপারে নিঃসন্দেহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কলকাতায় পা রেখেছেন প্রধানমন্ত্রী। তার কয়েক ঘণ্টা আগে বিজেপির ‘মিথ্যে প্রতিশ্রুতি’র ব্যাপারে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা। কানায় কানায় ঠাসা মেদিনীপুর কলেজ ময়দানে প্রশাসনিক সভা থেকে ‘মোদির গ্যারান্টি’ নিয়ে তাঁর কটাক্ষ, ‘মনে রাখবেন, বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা করে।২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিদেশে গচ্ছিত কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠানো ছিল ‘মোদির গ্যারান্টি’।

মেদিনীপুরের সভা থেকে ফের এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরেই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, ওরা যখন কিছুই করে না, তখন ওদের কিছু করার দরকারও নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.