রাজ্য

ভারতের প্রথম ‘AI শিক্ষিকা’! কেরলের স্কুলে একাই বিভিন্ন বিষয় পড়াবেন ‘আইরিশ দিদিমণি

’

আজকাল বিশ্বের বিভিন্ন দেশেই যে কোনও কাজে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর ব্যবহার করা হচ্ছে। ভারতবর্ষও এদিক থেকে পিছিয়ে নেই। এবার শিক্ষাক্ষেত্রেও হাজির হল দেশের প্রথম ‘এআই শিক্ষিকা’। এমনই নজির গড়ল কেরলের একটি স্কুল।

শাড়ি পরা সুন্দরী শিক্ষিকা। বোর্ডে খসখস করে নিমেষে অঙ্ক কষে ফেলছে। ইতিহাস-ভূগোল জলভাত করে দিচ্ছে ছাত্রদের। তিন ভাষায় তড়বড়িয়ে কথা বলছে। পড়াও ধরছে। ছাত্রছাত্রীদেরও বেশ পছন্দের এই ‘ম্যাডাম’। এই শিক্ষিকার একটি ক্লাসও মিস করছে না বাচ্চারা।

ম্যাম নাকি দারুণ পড়ান, এমনটাই বলছে স্কুলের ছাত্রছাত্রীরা। তা সে অনেক স্কুলেই এমন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা থাকেন, পড়ুয়াদের পছন্দের স্যার-ম্যাডামরাও রয়েছেন। তাহলে এই শিক্ষিকাকে নিয়ে এত হইচই কেন? কারণ হল, ইনি মানুষ নয়। মানুষের বুদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি একটি রোবট (AI teacher)। স্কুলের সকলে ডাকেন ‘রোবট ম্যাডাম’। নাম আইরিশ। তিরুঅনন্তপুরমের কেটিসিটি উচ্চ বিদ্যালয়ে পড়ানো শুরু করে দিয়েছে এআই দিদিমণি আইরিশ।

আইরিস রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কেবল একটি রোবট নয়। এই রোবটটি NITI আয়োগের অটল টিঙ্কারিং ল্যাব (ATL) প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে। আইরিস রোবট তিনটি ভিন্ন ভাষায় বিভিন্ন বিষয়ে জটিল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। এটি ব্যক্তিগতকৃত ভয়েস সহকারী প্রদান করতে পারে এবং ইন্টারেক্টিভ শেখার অভিজ্ঞতার সুবিধা দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.