রাজনীতিরাজ্য

এক নজরে বিজেপির ঘোষিত ২০ জন প্রার্থীর নাম

নির্বাচন ঘোষনার আগে বড় চমক দিল বিজেপি। বাংলার ২০ টি আসনের প্রার্থী ঘোষনা করলো বিজেপি। প্রার্থী তালিকায় স্থান পেয়েছে একাধিক বিধায়ক। ঘাটালে তৃনমূলের অভিনেতা দেবের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়। অপরদিকে কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। যদিও মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী ঘোষনা করলো না বিজেপি। দিলীপ ঘোষ কি আবারো প্রার্থী হচ্ছেন মেদিনীপুর কেন্দ্র থেকে? সংশয় রাজনৈতিক শিবিরে। নির্বাচনের দিন ঘোষনার আগেই বিজেপিয প্রার্থী তালিকা ঘোষনা এক বড় চমক বলে মনে করছেন রাজনৈতিক শিবির। এক নজরে দেখে নিন বিজেপির ২০ টি আসনে ঘোষিত প্রার্থী তালিকা।

১) কোচবিহার থেকে লড়বেন নিশীথ প্রামাণিক

২) আলিপুরদুয়ার থেকে লড়বেন মনোজ টিগ্গা

৩) বালুরঘাট থেকে লড়বেন ড.সুকান্ত মজুমদার

৪) মালদা উত্তর থেকে লড়বেন খগেন মুর্মু

৫) মালদা দক্ষিণ থেকে লড়বেন শ্রীরূপা মিত্র চৌধুরী

৬) বহরমপুর থেকে লড়বেন ড. নির্মল কুমার সাহা

৭) মুর্শিদাবাদ থেকে লড়বেন গৌরী শঙ্কর ঘোষ

৮) রানাঘাট থেকে লড়বেন জগন্নাথ সরকার

৯) বঁনগা থেকে লড়বেন শান্তনু ঠাকুর

১০) জয়নগর থেকে লড়বেন অশোক কান্ডারী

১১) যাদবপুর থেকে লড়বেন ড. অনির্বাণ গাঙ্গুলি

১২) হাওড়া থেকে লড়বেন ড. রথীন চক্রবর্তী

১৩) হুগলি থেকে লড়বেন লকেট চট্টোপাধ্যায়

১৪) কাঁথি থেকে লড়বেন সৌমেন্দু অধিকারী

১৫) ঘাটাল থেকে লড়বেন হিরন্ময় চট্টোপাধ্যায়

১৬) পুরুলিয়া থেকে লড়বেন জ্যোতির্ময় সিং মাহাতো

১৭) বাঁকুড়া থেকে লড়বেন ড. সুভাষ সরকার

১৮) বিষ্ণুপুর থেকে লড়বেন সৌমিত্র খাঁ

১৯) আসানসোল থেকে লড়বেন পবন সিং

২০) বোলপুর থেকে লড়বেন প্রিয়া সাহা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.