রাজনীতি

রাজ্যেও ডোনাল্ড ট্রাম্প আছে ! ভোট গণনায় অশান্তির আশঙ্কা করে বিস্ফোরক দিলীপ ঘোষ

ভোট শান্তিপূর্ণ এবং অবাধে করতে , ভোটের নিরাপত্তা বজায় রাখতে অনেক গুলি পদক্ষেপ গ্রহণ করেছিল নির্বাচন কমিশন । পূর্বের তুলনায় , এই বারে , সেরকম অশান্তির খবর শোনাও যায়নি। তবে দিলীপ ঘোষের আশঙ্কা , অশান্তি হতে পারে ভোট গণনার ক্ষেত্রে । তাঁর কথায় , এখানে নাকি একজন ডোনাল্ড ট্রাম্পও আছেন ।

দিলীপ ঘোষের কথায় , “কাউন্টিংয়ের দিন গন্ডগোল করতে পারে। এখানেও একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। দরকার হলে কাউন্টিং বন্ধ করে দিতে পারেন। বোমা মেরে দিতে পারেন। কারণ, হার মেনে নেওয়া মুশকিল। যারা খুব স্বৈরাচারী হন, তারা হার মেনে নিতে পারেন না।”

তবে দিলীপ ঘোষ কারোর নাম না করে বললেও , পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল । তৃণমূল নেতা শান্তনু সেন , পাল্টা দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে বলেন , “ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক কেমন, তা সকলেই জানেন। ট্রাম্পের মুখের উপর তিনি কিছু বলতে পারেন না। দিলীপ ঘোষ বিজেপিকে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে পড়েছিলেন। সে কারণেই পরোক্ষে খোঁচা দিলেন দিলীপবাবু।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.