কলকাতা: ব্রিগেডে জনজোয়ার এর জাগরণ সভা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের মমতাময়ী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে র্যাম্পে হেঁটেছেন সমস্ত প্রার্থীরা।তবে তৃণমূলের সব চেয়ে বড়ো চমক ছিল ইউসুফ পাঠানের নাম। সবাইকে চমকে দিয়ে বহরমপুর কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটারের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। তৃণমূলের লোকসভার প্রার্থী হয়ে কেমন লাগছে, জানালেন পাঠান নিজেই।
রবিবারই ইউসুফ পাঠান একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে বলেন, “যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতাম, তখন পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। আর সেই ভালোবাসায় মানুষ কে ফিরিয়ে দিতে চাই তাঁদের কাজ করে।তৃণমূল কংগ্রেস আমায় সাধারণ মানুষেরজন্য কাজ করার সেই সুযোগ দিয়েছে।”
সংসদে সাধারণ মানুষের কণ্ঠ সাংসদরা। এত বড় দায়িত্ব তাঁর উপরে ভরসা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান ইউসুফ পাঠান। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লেখেন, “তৃণমূল পরিবারে আমায় স্বাগত জানানো ও সংসদে সাধারণ মানুষের কণ্ঠ হওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আমি মমতা বন্দোপাধ্যায়ের কাছে চির-কৃতজ্ঞ। জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব জনসাধারণের কাজ করা পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়া। আর আমি সেই কাজটি সত্যিই মন থেকে করতে চাই।







