গোটা ভারত জুড়ে রয়েছে সোনার চাহিদা। WGC-র মতে, ভারতে সোনা রয়েছে ২,১৯১.৫৩ মেট্রিক টন। তবে, এর অধিকাংশ-র খোঁজ মেলেনি। ভারতের কোথায় কোথায় রয়েছে সোনার খনি?
1. কর্ণাটকে অবস্থিত কোলার সোনার খনি- টি। ভারতে অবস্থিত সমস্ত খনির মধ্যে এটি সবথেকে প্রাচীন সোনার খনি। ১৮৮০ সালে ব্রিটিশরা এই খনিটি বানিয়েছিল, কাজ চলেছি ২০০১ সাল পর্যন্ত । মোট সোনা উৎপাদন হয়েছে ৮০০ টন।
2. ২০০০ বছরের পুরনো হুট্টি সোনার খনি কর্ণাটকে অবস্থিত। রায়চুর জেলায় দুটি খনি আছে, হুট্টি ও উটি। হুট্টি সোনার খনি- টি বর্তমানে সক্রিয়। যেখান থেকে প্রতি বছর ১.৮ টন সোনা উৎপাদন করা হয়।
3. অন্ধ্র প্রদেশে- র তেলেঙ্গানার বর্ডারের কাছে অবস্থিত জোন্নাগিরি সোনার খনি। এটি বেসরকারি সংস্থার মালিকাধীন।
4. ঝারখণ্ডের চান্ডিলে অবস্থিত লাভা সোনার খনি। লাভা সোনার খনিগুলি সম্পূর্ণরূপে অন্বেষণের অপেক্ষায় একটি লুকানো রত্ন। অন্যান্য কিছু সোনার খনির মতো বিখ্যাত না হলেও লাভার অপার সম্ভাবনা রয়েছে।
5. অন্ধ্র প্রদেশে অবস্থিত রামাগিরি সোনার খনি থেকে ব্রিটিশরা এক সময় প্রচুর পরিমাণে সোনা নিষ্কাষণ করেছে। এই খনিতে সোনা রয়েছে মাত্র চার টন, আর রয়েছে প্রচুর পরিমাণে তামা, লেড ও জিংক।







