উনিশের লোকসভা ভোটেও তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন অর্জুন সিং। এবারও পড়লেন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় নেতাদের সঙ্গে অর্জুনের কথাবার্তা একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের এও দাবি, অর্জুন জানিয়েছেন, কোন পরিস্থিতিতে এবং কেন তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।
শাসক দলের সঙ্গে তাঁর এতটাই বৈরীতার পরিবেশ ছিল যে ব্যারাকপুরে তাঁর কাজ কারবার চালাতে সমস্যা হচ্ছিল। ব্যারাকপুর-ভাটপাড়া এলাকায় অশান্তি, বোমাবাজি লেগেই ছিল। তাই বাধ্য হয়ে তৃণমূলে যেতে হয়েছিল তাঁকে।রাজনীতিতে কখন কী ঘটে যায় তা বলা মুশকিল। তাই যতক্ষণ না পর্যন্ত এ ব্যাপারে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতর থেকে ঘোষণা না হচ্ছে, ততক্ষণ কোনও কিছুই চূড়ান্ত বলা ঠিক নয়।







