একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ মঙ্গলবার ১২ই মার্চ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম সুরোজ সাহাজী, অভিযুক্ত যুবকের বাড়ি খণ্ডঘোষ থানার অন্তর্গত খেজুরহাটি এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে,গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত্রে অর্থাৎ ১১ই মার্চ অভিযুক্ত যুবকে তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অভিযুক্ত যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নির্দিষ্টধারে মামলা রুজু করা হয়।
অভিযুক্ত যুবকের কাছে আর কোনো বেআইনি আগ্নেয় অস্ত্র রয়েছে কিনা এবং ওই অভিযুক্ত যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছে বা ওই অভিযুক্ত যুবকের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সমগ্র ঘটনা তদন্তের জন্য অভিযুক্ত যুবককে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয় মঙ্গলবার ১২ই মার্চ ।







