দেশ

‘টাকার দাম ঠিক আছে, ডলারের দাম বেড়েছে’ উক্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

বেশ কিছুদিন ধরেই ভারতীয় মুদ্রার দাম প্রায় তলানিতে ঠেকেছে। ডলারের অনুপাতে দাম হ্রাস পেয়েছে ভারতীয় মুদ্রার। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘ভারতীয় মুদ্রার দাম কমেনি। আমার মতে, ডলারের দাম বেড়েছে।’ টাকার দামের পতন রুখতে যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এই কথাও বলেন অর্থমন্ত্রী।

নির্মলার উবাচ, ‘ডলার প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। সুতরাং স্পষ্টতই, অন্যান্য সমস্ত মুদ্রার দাম ডলারের অনুপাতে দাঁড়িয়ে। আমি খুটিনাটি নিয়ে কথা বলছি না। কিন্তু এটা সত্যি যে, ভারতের মুদ্রা সম্ভবত ডলারের এই দর বৃদ্ধিকে প্রতিরোধ করেছে। আমি মনে করি ভারতীয় মুদ্রা অন্যান্য দেশের মুদ্রার তুলনায় অনেক ভালো পারফর্ম করেছে।’ তাঁর সংযোজন, ‘আমি মনে করি, বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয়, তারজন্য আরবিআই অনেকটা প্রয়াস করে চলেছে। ভারতীয় মুদ্রার মূল্য নির্ধারণে বাজারে হস্তক্ষেপ করা হবে না। তাই শুধুমাত্র অস্থিরতা কমানোর জন্যই আরবিআই পদক্ষেপ করবে। আমি আগেই বলেছি যে ভারতীয় মুদ্রা তার নিজের মাত্রা খুঁজে পাবে।’

প্রসঙ্গত, গত সপ্তাহেই আমেরিকান ডলারের হিসেবে টাকার দাম হ্রাসে রেকর্ড গড়ে ভারত। ১ ডলারের নিরিখে টাকার দাম দাঁড়ায় ৮২.৬৯ টাকা। সম্প্রতি আইএফএ গ্লোবাল রিসার্চ অ্যাকাডেমি জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। যার দরুন পতনের কবলে টাকার মূল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.