বিদেশ

একের পর এক ঝড়ের ধাক্কা ব্রিটেনে! উপড়ে পড়ল গাছ, অন্ধকারে হাজার হাজার বাড়ি, নতুন বিপদের আশঙ্কা

প্রকৃতির রোষে বিপর্যস্ত ব্রিটেন। শক্তিশালী ঝড় অস্টেনের দাপটে বিপর্যস্ত জনজীবন, তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ঝড় বোয়েলো। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও আবার ব্যাহত হয়েছে রেল চলাচল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চললেও পরবর্তী ঝড়ের পূর্বাভাসে চিন্তা বাড়ছে।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে অস্টেনের প্রভাব পড়েছে। জার্সিতে ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইল, অর্থাৎ প্রায় ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার খবর মিলেছে। প্রবল বাতাসের ধাক্কায় বাড়িঘর ও পরিকাঠামোর ক্ষতি হয়েছে। দক্ষিণ উপকূলে ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের একটি অংশও সমুদ্রে ভেঙে পড়েছে। ১৮৬৬ সালে চালু হওয়া এই পিয়ারটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ঝড়ের জেরে বিদ্যুৎ পরিষেবাও ব্যাপকভাবে ব্যাহত হয়। ন্যাশনাল গ্রিডের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ৬০ হাজারেরও বেশি বাড়িতে ইতিমধ্যে সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতির কাজ চলছে। পাশাপাশি একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

এদিকে, দক্ষিণ স্কটল্যান্ডের কিছু এলাকায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস এবং ওয়েস্ট মিডল্যান্ডসেও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

অস্টেনের প্রভাব কাটতে না কাটতেই এবার বোয়েলোর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্কতা জারি হয়েছে। সপ্তাহান্তে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কি না, তা নিয়ে নজর রাখছেন প্রশাসন ও আবহাওয়াবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.