রাতারাতি অবস্থান চেঞ্জ ! পাকিস্তানের পাশ থেকে সরে এবার ভারতের পাশে কলম্বিয়া ! অপারেশন সিঁদুরের ফলে পাকিস্তানের যে জঙ্গি ও সেনার মৃত্যু হয়েছে , তাতে শোক প্রকাশ করেছিল কলম্বিয়া । এবার রাতারাতি অবস্থান বদল করে , সন্ত্রাসবাদের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাড়াল দক্ষিণ আমেরিকার এই দেশ ।
ইতিমধ্যেই ভারতের একটি সর্বদলীয় প্রতিনিধি দল অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে বিভিন্ন দেশে যাচ্ছে । উল্লেখ্য ভারতের দেখাদেখি পাকিস্তানও তাদের প্রতিনিধি বিভিন্ন দেশে পাঠাচ্ছে।
ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানে যে জঙ্গি নিধন হয় , তাতে কলোম্বিয়া দুঃখপ্রকাশ করায় আশাহত হয়েছিল ভারত। কিন্তু এবার ভারতের প্রতিনিধিদল পহেলগাঁও সন্ত্রাসী হামলা , তার পিছনে পাক যোগ এবং তারপর ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ – এই গোটা বিষয়টি ব্যাখ্যা করলে, সমস্ত জিনিসটি বোধদয় হয় কলোম্বিয়ার। তারপরেই নিজেদের অবস্থান বদল করে ভারতকে সমর্থনের সিদ্ধান্ত নেয় কলম্বিয়া ।
কংগ্রেস সাংসদ শশী থারুর এ বিষয় জানান, “ওরা (কলোম্বিয়া) ওদের বিবৃতি প্রত্যাহার করেছে এবং আমাদের অবস্থান নিয়ে সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করবে”।
কলম্বিয়ায় উপ-বিদেশমন্ত্রী রোসা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও বলেন, “আজ আমরা কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল, সংঘর্ষ ও আসল পরিস্থিতি নিয়ে যে ব্যাখ্যা পেয়েছি, তারপর আমরা আলোচনা চালিয়ে যেতে চাই।”







