জেলা

নদীয়ায় ধ্বস পিডাব্লুডির রাস্তায় , নিম্নমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ স্থানীয়দের !

নিজস্ব সংবাদদাতা: নদীয়ায় নির্মাণ হওয়ার তিন সপ্তাহের মধ্যেই ধ্বস পিডাব্লুডির রাস্তায়।নিম্নমানের সামগ্রী ব্যাবহার হয়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের। তৈরী হওয়ার তিন সপ্তাহের মধ্যেই সামান্য বৃষ্টিতে নামলো রাস্তায় ভয়াবহ ধ্বস,সমস্যার আশংকায় স্থানীয়রা। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জে।

গ্রামবাসীদের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করায় এই ভয়াবহ পরিস্থিতি। স্থানীয়রা জানায় এই রাস্তাটি PWD এর অধিনে, আর মাত্র কুড়ি দিন আগেই তৈরি হয় রাস্তাটি, আর সামান্য বৃষ্টিতেই ভয়াবহ ধস নেমেছে রাস্তাটির।

স্থানীয়রা জানায় প্রথমে একটু ফাটল দেখা দেয়,শনিবার সকালে তা ভয়াভয় পরিস্থিতিতে পরিণত হয়, ধস নামে রাস্তার সিংহভাগ অংশে।স্থানীয়দের এও দাবি, এই রাস্তাটি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা, যার আগে একটি ব্রিজ পড়ে। ব্রিজের ১০০ মিটার আগেই ঘটে গেল এই ভয়ানক ঘটনা। ২০১৮ সালের ১৩ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিব নিবাস যাওয়ার ওই ব্রিজের শুভ উদ্বোধন করেন ভার্চুয়ালি ভাবে।

কিন্তু পি ডব্লিউ ডির উদ্যোগে রাস্তাটি নতুন করে তৈরি করা হয়, আর সেখানেই ব্যাবহার করা হয নিম্নমানের জিনিস দিয়ে, অভিযোগ স্থানীয়দের।যদিও ব্রিজের ওঠার একমাত্র রাস্তার ধ্বস নামায় আতঙ্কে এলাকার মানুষ, পাশাপাশি বন্ধ রয়েছে যান চলাচল।

গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তাটি ঠিক করার ব্যবস্থা নেওয়া হোক, না হলে শিবনিবাসে আসার দর্শনার্থী থেকে শুরু করে ভোগান্তিতে পড়বে নিত্যযাত্রীরা, পাশাপাশি ভোগান্তির শেষ থাকবে না কৃষ্ণগঞ্জের মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.