জেলা

সাত সকালে মুরগির দোকানে গিয়ে মুরগি কাটার বটি নিজের গলায় লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা এক যুবকের ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে

অন্যান্য দিনের মতো আজ সকালেও ঠিকঠাক ভাবেই চলছিল নদীয়ার শান্তিপুর সূত্রাগর অখিল মার্কেট। তবে বিঘ্ন ঘটলো কিছুক্ষণ পরেই। এক অজ্ঞাত পরিচয় যুবক মাংসের দোকানে এসে কথা বলতে বলতে হঠাৎই মাংসের দোকানে থাকা ধারালো বটি দিয়ে নিজের গলা নিজেই কাটতে উদ্ধত হয়।ঘটনায় তড়িঘড়ি বাজারে থাকা দোকানদার ও অন্যান্য ক্রেতারা তাকে ধরে ফেলে এবং বাজারের মধ্যেই তাকে অসংলগ্ন কথা বলার জন্য দড়ি দিয়ে বেঁধে আটকে রাখা হয়।পরবর্তীতে শান্তিপুর থানায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করেছে।তবে ওই যুবকের বাড়ি কোথায় কি কারণে সে এই ঘটনা ঘটালো নাকি মানসিক কোন সমস্যা রয়েছে সমস্তটাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। যদিও সাতসকালে এরকম ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অখিল মার্কেটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.