রাজনীতি

সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে হানা দিলো আয়কর, বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী

সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ীর দরজায় কড়া নাড়লো আয়কর দফতর। বুধবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে উপস্থিত হন আধিকারিকেরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।ইতিমধ্যেই গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীরা। বাড়িতে চলছে তল্লাশি অভিযান।কলকাতা সহ আরও পাঁচ জায়গায় তল্লাশি পর্ব চলছে আজ।ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানাতে চলছে আয়কর তল্লাশি।

বুধবার সকাল থেকেই কলকাতার নানান জায়গায় হানা দিয়েছেন আয়কর দফতরের কর্তারা। প্রথমে তল্লাশি শুরু করেন নিউ আলিপুরের স্বরূপ বিশ্বাসের বাড়িতে। তবে স্বরূপ বিশ্বাসের বাড়িতে কেনো তল্লাশি চালাচ্ছেন তা এখনো অব্দি অস্পষ্ট। ইতিমধ্যেই বাড়ি থেকে নানা নথিপত্র সংগ্রহের চেষ্টা চলছে বলে খবর।

আয়কর দফতরের তরফ থেকে জানা যায় , বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি জায়গাতেও চলছে তল্লাশী পর্ব।’ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েলএস্টেট’ নামে দুই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। অভিযোগ রয়েছে দুই সংস্থার কর ফাঁকি দেওয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.