রাজনীতি

দলের একজন সৈনিক হিসাবে লড়াই করবো: তৃণমূল কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নুর

বিজেপিকে হারাবার ইচ্ছা ছিল। উত্তর মালদার আসন থেকে দাঁড়ানোর আশা করেছিলাম। উত্তর মালদার আসনে তৃণমুল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দিতা করবো। গতবারের নির্বাচনে একই পরিবার থেকে দুই সদস্য প্রতিদ্বনদিতা করেছিলাম। তাই ভোট কাটাকাটিতে হেরে গিয়েছিলাম। এবারের নির্বাচনে সেই আশা পূরন করতে চেয়েছিলাম। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তণ পুলিশকর্তা প্রসুন বন্দোপাধ্যায়কে প্রার্থী করেছেন। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসাবে ওয়েলকাম জানাবো। দলের একজন সৈনিক হিসাবে নির্বাচনী ময়দানে লড়াই করবো। বললেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নুর।
১০মার্চ তৃণমূল কংগ্রেসের আসন্ন লোকসভার তালিকা ঘোষনার পর থেকেই কোতুয়ালি বাড়ির সদস্য তথা তৃণমূল কংগ্রেস সদস্য মৌসম বেনজির নুরের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের প্রচারেও মৌসমকে দেখা যায় নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.