সকাল হতে না হতেই ফের অভিযানের ময়দানে ইডি। শুক্রবার একাধিক দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা ও সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে জানা গেছে, চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় ১৭৪ পিয়ারীমোহন রায় রোডে চেতলা ৮২ নম্বর ওয়ার্ড বিশ্বরূপ বসু নামক এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করতে গিয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির মামলার তদন্তেই এই অভিযান তল্লাশি। এই নিয়োগ দুর্নীতি মামলায় কিভাবে? কোথায়? কার কার কাছে পাচার করা হয়েছে ওই টাকা? তা খতিয়ে দেখতেই নথি নিয়ে ইডি অধিকেরা ও বিশাল কেন্দ্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। ওই ব্যবসায়ী তার পরিবহন ব্যাবসার পাশাপাশি গত ৬ বছর ধরে এইচ আর বি সি এর অস্থায়ী কর্মী। তিনি বিভিন্ন প্রজেক্টের ঠিকা কর্মীদের কাজের দেখভাল করতেন। কিন্তু তিনি এই মুহূর্তে বাড়িতে নেই বলে সূত্রে খবর।
এই নিয়োগ দুর্নীতির মামলায় আগেও শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জয়াগায় হানা দিয়েছিল ইডি। চলতি মাসের ঠিক ৮ তারিখ এই মামলায় আগেও ইডি কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এক পার্শ্বশিক্ষকের বাড়ি, নাগেরবাজারের এক হিসাবরক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল, বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই ছিল ওই অভিযান।
বৃহস্পতিবার সকালেও একাধিক দলে বিভক্ত হয়ে ইডি আধিকারিকেরা অভিযানে নেমেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় চলে তল্লাশি অভিযান। বালিগঞ্জ সার্কুলার রোডে তল্লাশি চলে এক ব্যবসায়ীর বাড়িতেও। তবে ইডি সূত্রেই জানা যায়, যে মামলায় তদন্ত অভিযান চলেছে, সেটি এই রাজ্যের নয় বরং দিল্লির একটি মামলার তদন্তের সূত্রেই ওই হানা।







