জেলা

মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে এগিয়ে বাপি হালদার

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনো পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং সিপিআইএমের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। তাই প্রচারে ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার।

ইতিমধ্যে এই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।
গত দশই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় ৪২ টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী নতুন মুখ বাপি হালদার।
আজ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরাকে সঙ্গে নিয়ে নারায়নপুর বাজারে কালী মন্দিরে পূজো দিয়ে কাকদ্বীপ বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন বাপি।
তৃণমূল প্রার্থী বাপি হালদারের ভোট প্রচার কে ঘিরে নারায়ণ পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা। প্রার্থীর সঙ্গে সবুজ আবির খেলায় মেতে উঠলো কর্মী সমর্থকরা।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের জয় নিয়ে একশ শতাংশ আশাবাদী দলীয় কর্মী সমর্থকেরা।
অন্যদিকে নিজের জয় নিও একশ শতাংশ আশাবাদী তৃণমূল প্রার্থী বাপি হালদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.