অবশেষে রবিবার রাতে বিজেপির পক্ষ থেকে পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বাংলার ১৯ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপির দিল্লি নেতৃত্ব।
বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্রা পল, বর্ধমান- দুর্গাপুরে দিলীপ ঘোষ , জলপাইগুড়ি জয়ন্ত রায়, দার্জিলিং রাজু বিস্তা, রায়গঞ্জ কার্তিক পাল ,বসিরহাট রেখা পাত্র, মথুরাপুর অশোক পুর কায়েত, উলুবেড়িয়া অরুণ উদয় পাল চৌধুরী, শ্রীরামপুর কবীর শঙ্কর বসু, ব্যারাকপুর অর্জুন সিং, কৃষ্ণনগর অমৃতা রায়, দমদম শীল ভদ্র দত্ত,বারাসত স্বপন মজুমদার, জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ, কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তর তাপস রায়। দিলীপ ঘোষের কেন্দ্র বদল করা হল। তৃণমূল থেকে বিজেপিতে প্রত্যাবর্তন করেই ব্যারাকপুরের প্রার্থী হলেন অর্জুন সিং এবার ব্যারাকপুরের নির্বাচনে লড়াই পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং এর। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে মুখোমুখি লড়াই তাপস রায়ের।







