রাজনীতি

মুখ্যমন্ত্রী হঠাৎ করেই হোঁচট খান হেলিকপ্টারের ভেতরে

দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি। কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কুলটি এবং আসানসোলে দুটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার দুপুর ১টা ২০ নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে কুলটির উদ্দেশ্যে রওনা দেন তিনি। গান্ধী মোড় ময়দানে হেলিকপ্টারে চড়ার সময় হঠাৎ হেলিকপ্টারের ভিতরে হুমড়ি খেয়ে পড়ে যান।
বুদবুদের জনসভাতেই তিনি জানিয়ে ছিলেন, প্রচণ্ড গরমে তাঁর শরীর ভালো নেই। এদিন আসানসোলের উদ্দ্যেশ্যে দুপুরে রওনা হন তিনি।জানা যায়, মুখ্য়মন্ত্রীর আঘাত লাগেনি। তিনি হোঁচট খেয়ে পড়ে গেছেন। নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাঁকে তুলে নির্দিষ্ট আসনে বসিয়ে দেন। তিনি ভালো আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.