পিংলার বিভিন্ন গ্রামে জনসংযোগ যাত্রায় নামলেন বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। পিংলায় বিশেষ করে মহিলাদের সামনে পেয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি এদিন প্রচারের মাঝে মন্দিরে পুজো দেন। গ্রামের রাস্তার চেহারা তুলে ধরে এক হাত নেন প্রতিপক্ষ প্রার্থী তৃণমূলের দীপক অধিকারী তথা অভিনেতা দেবকেও। ভোটে জিতে রাস্তা তৈরি করবেন বলে প্রতিশ্রুতিও দেন। হিরণ বলেন, পিংলায় গ্রামের পর গ্রাম সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। তবে তাদের এবার সন্ত্রাসের দিন শেষ। গ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের কত বড় গুন্ডা আছে দেখব। পুলিস গিয়ে যদি গুন্ডাগিরি দেখায় তাহলে ওসি, আইসিদের ছবি তুলে আমাকে পাঠাবেন। আমি ঘরে বাঁধিয়ে রাখব। বাকি কথাটা আপনারা বুঝে নিন। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের পিংলা ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শেখ সবরাতি বলেন, এসব ভোটের চমক ছাড়া আর কিছু নয়। তৃণমূল কোথাও কোনও সন্ত্রাস করে না। করলে হিরণ কি এলাকায় ঘুরতে পারতেন? বিজেপি পতাকা টাঙাতে পারত? আসলে ওদের মিটিং-মিছিলে লোক হচ্ছে না, তাই এসব বলে বাজার গরম করতে চাইছে। মানুষ সব জানে। ২১ সালের বিধানসভা ভোটে কারা সন্ত্রাস করেছিল, তা মানুষ ভুলে যায়নি। ওরা এবার ভোটে তার জবাব পেয়ে যাবে। মানুষ তৈরি আছে
Read Next
October 30, 2026
চন্দ্রনাথ রথ খুনে অভিষেকের বিরুদ্ধে ফের অভিযোগ অর্জুনের, ‘তদন্ত এগোলেই বাড়িতে পৌঁছে যাবে CBI
October 30, 2026
অভিষেকের পুলিশকে হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর ‘সোডিয়াম-পটাশিয়াম’ খোঁচা! দুই নেতার কথার লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি
October 30, 2026
পছন্দের সমীকরণে পটপরিবর্তন: দারভাঙার রুদ্ধশ্বাস লড়াইয়ে এসটিভি-র ম্যাজিকে বিজেপিকে মাত আরজেডি-র
October 30, 2026
ব্যারাকপুরে বিজেপির অন্দরে কোন্দল! কৌস্তভ বাগচীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা নীলগঞ্জে
October 30, 2026
খারাপ আবহাওয়ার জেরে পিছিয়ে গেল CEC-এর বিরুদ্ধে INDIA জোটের ‘প্রতীকী ইমপিচমেন্ট’, নতুন দিন ঘোষণা ৩১ অক্টোবর
October 30, 2026







