কলকাতারাজনীতিরাজ্য

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি রাজ্যের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। আর্থিক দুর্নীতি ও অর্থপাচার মামলায় তাঁকে আইনি পদ্ধতিতে দোষী সাব্যস্ত করার অনুমতি দেওয়া হয়েছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, মামলার সমস্ত নথি, তদন্তকারী সংস্থার রিপোর্ট ও তথ্যপ্রমাণ রাজ্যপালের কাছে পেশ করা হয়েছিল। সেগুলি খতিয়ে দেখার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ তদন্তভার গ্রহণ করে। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছিল।

তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে অর্থপাচার প্রতিরোধ আইনে পৃথক তদন্তও শুরু হয়। দুর্নীতি দমন আইন, ভারতীয় ন্যায় সংহিতা এবং অর্থপাচার প্রতিরোধ আইনের একাধিক ধারায় এবার আদালতে মামলা চলবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.