লোকসভা নির্বাচনের আগেই লক্ষি ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মূল্যবৃদ্ধি করেছে রাজ্য সরকার। এছাড়াও অনেক নতুন প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের পুলিশ ও হোমগার্ডের অবসানকালীন ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। এক লাফে তাদের ভাতা বৃদ্ধি হল ২ লক্ষ টাকা।
মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া। যেখানে তৃণমূল নজর কেরেছে তার ভালো ফলাফলের জন্য। তারপর থেকেই মুখ্যমন্ত্রী উপহারের ঝুলি থেকে একের পর চমক বেরোচ্ছে। বুধবার প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি কর্মীরা ৪% বর্ধিত হারে ডিএ পাবেন। মঙ্গলবার শহর কলকাতায় ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করার বিষয় ঘোষণা করলো রাজ্য সরকার।
প্রথমদিকে অবসরের পরে রাজ্য পুলিশ ও হোম গার্ডের কর্মীরা ৫০০০০ টাকা পেতো। পরে তা বেরিয়ে ছিল তিন লক্ষ টাকা। বর্তমানে সেটা এক ধাক্কায় ২ লক্ষ টাকা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। তাতে সব মিলিয়ে অবসরকালীন ভাতা এসে দাঁড়ালো ৫ লক্ষ টাকায়। যার ফলে স্বস্তিতে রয়েছে রাজ্য সরকারের কর্মীরা। তাই জন্য খুশির হাওয়া ছড়িয়ে পরেছে চারিদিকে।







