ভোটের ঘণ্টা বেজে যাবে আগামী ১৯ এপ্রিল। ওইদিনই আছে প্রথম দফার ভোট। এই ভোটকে কেন্দ্রীয় করে দফায় দফায় প্রার্থী ঘোষণাও চলছে। লোকসভা ভোটের পাশাপাশি বেশ কিছু রাজ্য বিধানসভা ভোট হওয়ারও কথা রয়েছে। ফলে ফের একবার প্রার্থী তালিকা প্রকাশ করে সকলকে চমকে দিল বিজেপি।
পাহাড়ে নতুন করে ফের একবার প্রার্থী তালিকা ঘোষণা করে সকলকে চমকে দিল গেরুয়া শিবির। না, দার্জিলিং নোয়, এবার বিধানসভা ভোটের জন্যে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। আসন্ন বিধানসভা ভোটের জন্যে সিকিমে ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি।
সিকিম বিধানসভা নির্বাচনের জন্য ৯ জন প্রার্থীকে নিয়ে গঠিত তালিকা ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। গিয়ালশিং-বার্নিয়াক কেন্দ্র থেকে ভীমকুমার শর্মা, নামচি-সিংঘিথান থেকে অরুণা মাঙ্গার এবং মেল্লি থেকে যোগেন রাইকে প্রার্থী করেছে। ফুরবা রিনজিং শেরপা, পেম্পো শেরিং লেপচা, চেওয়াং দাদুল ভুটিয়া, নীরেন ভান্ডারি প্রমুখও লড়াইয়ে রয়েছেন।







