ক্রাইমরাজ্য

প্রেমিকাকে অপহরণ করে খুন করার অভিযোগে , যাবজ্জীবন কারাদণ্ড প্রেমিকের

নাবালিকা প্রেমিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে অপহরণ করে খুন করার অভিযোগে বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগের ফার্স্ট কোর্টের বিচারক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল।আদালত সূত্রে জানা গেছে – ইসলামপুর থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আতিকুল শেখ ওরফে ভোলা নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার। ২০২২ সালের ১৪ অগাস্ট আতিকুল তার প্রেমিকাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়ে ফোন করে। বাড়ির কাউকে কিছু না জানিয়ে আতিকুল নিজের প্রেমিকাকে পামাইপুর মোড়ের কাছে দেখা করতে বলে। ওই দিন সন্ধে নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা ,কিছু সোনার গয়না এবং অন্য কিছু জরুরি নথি নিয়ে গোপনে বেরিয়ে যায়।

আদালত সূত্রে জানা গেছে -এরপর আতিকুল তার প্রেমিকাকে মোটরসাইকেলে করে লালবাগের দিকে নিয়ে চলে যায়। কিন্তু সেদিনের পর থেকে ওই নাবালিকার পরিবারের সদস্যরা তার কোনও সন্ধান পায়নি। ২০২২ সালের ১৭ আগস্ট ওই নাবালিকার পরিবারের তরফ থেকে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই মামলার সরকারি আইনজীবী আরিফুজ্জামান বলেন,”লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রঞ্জিতপাড়া এলাকার একটি কলাবাগানে ওই নাবালিকার পচা গলা দেহ উদ্ধার হয়। এর পাশাপাশি উদ্ধার হয় বাড়ি থেকে নিয়ে যাওয়া সোনার গয়না, নগদ টাকা। সরকারি আইনজীবী বলেন পুলিশ এই মামলায় ৮৬ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এবং ১৯ জন এই মামলায় তাদের সাক্ষ্য দান করেন। তিনি বলেন লালবাগ ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক ঋষি কেশরী বৃহস্পতিবার অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩,৩৬৫ ৩০২ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেন এবং ওই নাবালিকাকে খুনের অভিযোগে আতিকুলকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.